শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২
শিরোনাম:
গাজীপুরে ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প পরিদর্শন করলেন জেলা প্রশাসকগাজীপুরে গ্যাস সিলিন্ডার মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি, সেনা অভিযানে জরিমানা সাড়ে ৪ লাখমধ্যরাতেও ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারিশ্রীপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিতTestশ্রীপুর পৌর বিএনপির উদ্যোগে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিতশ্রীপুরে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপনসাব-ক্লাস্টার প্রশিক্ষণ ভাতা লোপাটের অভিযোগ, শ্রীপুরে তোলপাড়পরিচয়হীন শিশুরাও মেতেছিল ঈদের আনন্দে গাজীপুরের ‘শিশু পল্লী প্লাস’গাজীপুর -৩ সংসদ সদস্য রফিকুল ইসলাম বাচ্চুকে ফুলেল সংবর্ধনাসাংবাদিকদের সম্মানে শ্রীপুর প্রেসক্লাবের ইফতার মাহফিলtestঈদ বোনাসের দাবিতে শ্রীপুরে শিক্ষা অফিসে দপ্তরিদের অবস্থান৬২ হাজার টাকায় কেনা বিড়াল অসুস্থ, টাকা ফেরত দিতে আইনি নোটিশশ্রীপুরে আরসিসি ঢালাই রাস্তার উদ্বোধন

শ্রীপুরে রহস্যময় সাপের কামড়ে গ্রামজুড়ে আতঙ্ক।

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১০:১০ অপরাহ্ণ
শ্রীপুরে রহস্যময় সাপের কামড়ে গ্রামজুড়ে আতঙ্ক।
google news আজকের বাণী এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের পেলাইদ মধ্য পাড়া এলাকায় সাপের রহস্যজনক দংশনের ঘটনায় পুরো গ্রামজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। গত এক সপ্তাহে অন্তত ৩০ জনের বেশি মানুষ সাপের কামড়ে আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে বিস্ময়কর বিষয় হলো—এতগুলো দংশনের ঘটনা ঘটলেও আক্রান্তদের কেউই এখনও সরকারি হাসপাতালে চিকিৎসা নেননি। সবাই স্থানীয় এক কবিরাজের মাধ্যমে ঝাড়ফুঁকভিত্তিক চিকিৎসা নিচ্ছেন। এতে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।

গ্রামের বাসিন্দা আব্দুল জলিল জানান, প্রায় প্রতিদিনই কোনো না কোনো বাড়িতে সাপের কামড়ের ঘটনা ঘটছে। এতে তারা এখন ভয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না। তিনি বলেন, “আমরা এখন রাতে ঠিকমতো ঘুমাতেও পারি না। বাড়ির চারপাশে সারারাত আলো জ্বালিয়ে রাখতে হয়। কখন, কোন বাসিন্দা আক্রান্ত হয়—এই ভয়ে সবাই আতঙ্কে আছে।”

আরেক বাসিন্দা সাইফুদ্দিন শেখ ফাহিম বলেন, গত সপ্তাহে তার প্রতিবেশীসহ বেশ কয়েকজনকে সাপ কামড়েছে। কিন্তু সরকারি হাসপাতালে কেউ না গিয়ে স্থানীয় কবিরাজের চিকিৎসা নিয়েছেন। তিনি জানান, সাপ আতঙ্কে এলাকার শিশুরাও স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। অভিভাবকরাও সন্তানদের একা বাইরে যেতে দিচ্ছেন না।

সাপের কামড়ে আহত স্থানীয় যুবক ইমরান বলেন, রাতে রাস্তা দিয়ে হাঁটার সময় হঠাৎ করে পায়ে ব্যথা অনুভব করেন। পরে রক্ত বের হতে দেখে বুঝতে পারেন সাপ কামড়েছে। তিনি জানান, “আমি সাপটাকে চোখে দেখিনি। ভয় পেয়ে পরিবার দ্রুত কবিরাজের কাছে নিয়ে যায়। এখন কিছুটা ভালো লাগছে, তবে পা ফুলে আছে।”

স্থানীয় কবিরাজ মো. আব্দুল মালেক দাবি করেন, গত এক সপ্তাহে তার কাছে ১৫–২০ জন সাপের দংশনের রোগী এসেছে। তার ভাষ্য, “একজন রোগীও সাপটিকে চোখে দেখেনি। আমি ঝাড়ফুক দিয়ে চিকিৎসা করছি। অনেকেই ভালো হয়েছে।”

গ্রামবাসীরা মনে করছেন, আক্রান্তদের বেশিরভাগই সাপ দেখতে পাননি, অর্থাৎ ঘটনাগুলো অদৃশ্যভাবে ঘটছে। এতে বিষয়টি আরও রহস্যজনক হয়ে উঠেছে, যা এলাকাবাসীর আতঙ্ককে আরও বাড়িয়ে দিয়েছে। প্রতিদিন নতুন আক্রান্ত বাড়তে থাকায় স্থানীয়দের মধ্যে গুজবও ছড়িয়ে পড়তে শুরু করেছে।

এদিকে স্থানীয় পরিবেশবাদী ও সচেতন নাগরিকরা বলছেন, এলাকায় হয়তো ঝোপঝাড় বা ফসলি জমিতে লুকিয়ে থাকা বিষহীন দংশনকারী সাপের আধিক্য থাকতে পারে। আবার অনেক ক্ষেত্রে পোকামাকড় বা কাঁটার আঘাতও সাপের কামড় বলে ভুল হতে পারে। তবে প্রকৃত কারণ নির্ণয়ে প্রশাসনিক পদক্ষেপ জরুরি।

শ্রীপুর উপজেলা বন কর্মকর্তা মোখলেছুর রহমান বলেন, “সাপ সাধারণত নিরীহ প্রাণী। সুযোগ পেলেই তারা মানুষের কাছ থেকে পালিয়ে যায়। সাপ কেবল তখনই কামড়ায়, যখন তারা নিজেদের হুমকির মুখে মনে করে।” তিনি আরও বলেন, বেশিরভাগ সাপই বিষহীন হওয়ায় আতঙ্কিত না হয়ে স্থানীয় বন বিভাগকে জানালে তারা দ্রুত উদ্ধার করে নিরাপদ স্থানে অবমুক্ত করতে পারবেন।

তিনি জানান, সাপ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। বিশেষ করে ইঁদুর ও অন্যান্য ক্ষতিকর প্রাণী নিয়ন্ত্রণে সাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সাপ দেখলে মারার চেষ্টা না করে বন বিভাগকে জানানো উচিত।

এদিকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, বরমী এলাকা থেকে এখন পর্যন্ত হাসপাতালে কোনো সাপের দংশনের রোগী আসেনি। তিনি বলেন, “সোশ্যাল মিডিয়ায় বিষয়টি দেখেছি। কিন্তু এদের বেশিরভাগই আসলে সাপের কামড় নয়। এসব নিয়ে এলাকায় ভুল ধারণা ছড়ানো হচ্ছে।”

তিনি আরও বলেন, “যদি কাউকে সত্যিকারের বিষধর সাপ কামড়ায়, তাকে অবশ্যই হাসপাতালে এনে অ্যান্টিভেনম দিতে হবে। কবিরাজি চিকিৎসায় বড় ধরনের বিপদ ঘটতে পারে। তাই যেকোনো দংশনের ক্ষেত্রে দ্রুত চিকিৎসা নেওয়া অত্যন্ত জরুরি।”

স্থানীয়দের দাবি, দ্রুত এলাকায় সাপ ধরার কার্যক্রম চালু করা, সচেতনতা বৃদ্ধি ও চিকিৎসা সহায়তা নিশ্চিত করা জরুরি। নইলে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

গাজীপুরে ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৬:১৩ অপরাহ্ণ
গাজীপুরে ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক

মোঃ সোহেল মিয়া,গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর সদর উপজেলা ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প ও ইউনডিপি বাংলাদেশের যৌথ আয়োজনে ৫ দিন ব্যাপী ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যম্প পরিদর্শন করেছেন জেলা প্রশাসক জনাব নুরুল করিম ভূঁইয়া। মঙ্গলবার ৭ই এপ্রিল দুপুরে গাজীপুর সদর উপজেলার বাসন ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে যান তিনি। এসময় ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্পে কর্তব্যরত সেবা দানকারীদের সাথে এ ক্যাম্পের উদ্দেশ্য এবং সেবা প্রদান সম্পর্কে খোঁজখবর নেন তিনি। এসময় বাসন ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মাহ্ আলম কে প্রয়োজনে এ প্রচারণারকে আরও বেগবান ও গতিশীল করতে মসজিদ মাইকিং করারা নির্দেশনা প্রদান করেন তিনি। এ সেবা ক্যাম্পের প্রধান উদ্দেশ্য হচ্ছে অটোমেটেড ভূমি সেবা সিস্টেমে তথ্য সন্নিবেশ ও সংশোধন সংক্রান্ত ধারণা প্রদান করা।যাতে করে সহজেই সাধারণ মানুষ অটোমেটেড বা ডিজিটাল ভূমি সম্পর্কে ধারণা নিতে পারে। এসময় সাথে থাকা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন ভূমি অফিস সংলগ্ন ভরাট হয়ে যাওয়া পুকুর খনন করলে বিশুদ্ধ পানি সরবরাহ সহ অগ্নিনির্বাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে অবহিত করেন জেলা প্রশাসককে। পরে ভূমি সহকারী কর্মকতা মাহ্ আলমের কক্ষে থাকা পরিদর্শন বইতে স্বাক্ষর করেন জেলা প্রশাসক।এসময় ভূমি অভিযোগের মত কর্মচারীদের কাজের অভিগতির খোঁজখবর নেন দ্রুত সেবার মান নিশ্চিত করতে নির্দেশনা প্রদান করেন ও ভূমি সহকারী কর্মকর্তা মাহ্ আলমকে ধন্যবাদ জানান তিনি।অয়োজকরা জানিয়েছেন ভূমি তথ্য সংগ্রহ ও সেবা কার্যক্রম চলবে আগামী ১১ এপ্রিল পর্যন্ত । ৫ দিন ব্যাপী এ আয়োজন জনসাধারণের ডিজিটাল ভূমি সংক্রান্ত সেবা সেবার মান উন্নয়নের পাশাপাশি হয়রানি ও জনদুর্ভোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন আয়োজকরা।

গাজীপুরে গ্যাস সিলিন্ডার মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি, সেনা অভিযানে জরিমানা সাড়ে ৪ লাখ

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৫:৪৪ অপরাহ্ণ
গাজীপুরে গ্যাস সিলিন্ডার মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি, সেনা অভিযানে জরিমানা সাড়ে ৪ লাখ

মোঃ সোহেল মিয়া, গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরে অবৈধভাবে এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গোপন সংবাদের ভিত্তিতে, শনিবার (৪এপ্রিল) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গাজীপুর ধান গবেষণা ইনস্টিটিউট আর্মি ক্যাম্পের নেতৃত্বে মহানগরের সদর মেট্রো থানার দুইটি গ্যাস সিলিন্ডার ডিস্ট্রিবিউশন কোম্পানি’র ডিলার পয়েন্টে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নিয়ামত সড়কে অবস্থিত ‘জননী এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানে প্রায় ৩ হাজার গ্যাস সিলিন্ডার মজুদসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করে গাজীপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের নির্বাহী মেজিস্ট্রেট।

অপরদিকে সদর মেট্রো থানার আওতাধীন দেশীপাড়া এলাকায় ‘খাজা গরিবে নেওয়াজ স্টিল বিতান’ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রায় ১৫ হাজার গ্যাস সিলিন্ডার মজুদের অপরাধসহ নানা অসংগতির প্রমান পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক জানান, ভোক্তা অধিকার ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। জরিমানার বিষয়টিও তিনি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

মধ্যরাতেও ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৫:০৭ অপরাহ্ণ
মধ্যরাতেও ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি

মোঃ সোহেল মিয়া, গাজীপুর জেলা প্রতিনিধি

গাজীপুর মহানগরীর বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দেওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ যানবাহন চালক ও পরিবহন সংশ্লিষ্টরা। দীর্ঘ সময় পার হলেও পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় জনমনে ক্ষোভ ও চরম ভোগান্তি ছড়িয়ে পড়েছে। মহানগরের অধিকাংশ পাম্প তেল না থাকায় বন্ধ রাখা হয়েছে, আর যে কয়েকটি পাম্প খোলা রয়েছে সেখানে তেলের জন্য যানবাহনের কয়েক কিলোমিটার দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। মূলত মধ্যরাতেও তেলের জন্য অপেক্ষারত চালকদের এই হাহাকার দৃশ্যমান হচ্ছে মহানগরের প্রতিটি প্রান্তে।

সরেজমিনে তদন্তকালে দেখা যায়, গাজীপুর মহানগরের গাছা থানাধীন ঝাজর এলাকায় অবস্থিত ‘গাজীপুর সিটি ফিলিং স্টেশনে’ মধ্যরাতেও কয়েকশ যানবাহনের ভিড় লেগে আছে। মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি থেকে শুরু করে পণ্যবাহী ট্রাক চালকরা ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষার প্রহর গুনছেন। অনেক চালক অভিযোগ করেছেন যে, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও শেষ মুহূর্তে চাহিদামতো তেল পাচ্ছেন না। অনেক ক্ষেত্রে পাম্প কর্তৃপক্ষ তেলের পরিমাণ সীমিত করে দেওয়ায় প্রয়োজনীয় পথ পাড়ি দেওয়া অসম্ভব হয়ে পড়ছে। দীর্ঘ অপেক্ষার পর তেল না পেয়ে অনেক চালককে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।

জ্বালানি তেলের এই অস্থিরতার পেছনে বৈশ্বিক ভূ-রাজনীতিকে বড় কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান যুদ্ধাবস্থার প্রভাবে বিশ্বব্যাপী জ্বালানি তেলের বাজারে বড় ধরনের সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। এই বৈশ্বিক অস্থিতিশীলতার প্রভাব বাংলাদেশেও অনুভূত হচ্ছে। যদিও সরকারের পক্ষ থেকে বারবার আশ্বস্ত করা হচ্ছে যে দেশে তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে, তবুও সাধারণ মানুষের মধ্য থেকে প্যানিক বায়িং বা আতঙ্কিত হয়ে তেল সংগ্রহের প্রবণতা কমছে না। ফলে তেলের বাজারে এক ধরনের কৃত্রিম ও প্রকৃত সংকটের মিশ্র রূপ দেখা দিয়েছে।

ভোগান্তিতে পড়া চালকরা জানান, তেলের এই তীব্র সংকটের কারণে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। একদিকে লাইনে দাঁড়িয়ে সময়ের অপচয় হচ্ছে, অন্যদিকে সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে না পারায় আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন পরিবহন মালিকরা। চালকদের শঙ্কা, যদি এই সংকট দ্রুত নিরসন করা না যায় তবে দেশের পরিবহন খাতে বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে, যার প্রত্যক্ষ প্রভাব পড়বে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের ওপর। গাজীপুরের মতো শিল্প ও পরিবহন সমৃদ্ধ এলাকায় এই সংকটের প্রভাব দীর্ঘমেয়াদী হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

গাজীপুরের জ্বালানি সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি। পাম্পগুলোতে তেলের সুষম বণ্টন এবং বৈশ্বিক সংকট মোকাবিলায় সরকারের সময়োপযোগী পরিকল্পনা বাস্তবায়িত না হলে সাধারণ মানুষের ভোগান্তি আরও চরমে পৌঁছাবে। পরিবহন খাতের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে দ্রুত নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জ্বালানি তেলের বর্তমান বাজার দর এবং সরবরাহ পরিস্থিতি নিয়ে সরকারের সর্বশেষ নির্দেশনা জানতে আমাদের পোর্টালের পরবর্তী আপডেটগুলোতে চোখ রাখুন।