বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩
শিরোনাম:
লতিফপুর আশরাফুল উলুম আলিম মাদ্রাসায় অনিয়মের অভিযোগমিথ্যা মামলায় হয়রানির অভিযোগে শ্রীপুরে সংবাদ সম্মেলনবগুড়া সিটি কর্পোরেশন গঠনের প্রস্তাব উঠতে পারে নিকার সভায়চট্টগ্রাম থেকে ১৯ এপ্রিল হজ ফ্লাইট শুরুনম্বর প্লেটেই আসল খেলা : ৬ লাখের সিএনজি ২৫ লাখ!গাজীপুরে ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প পরিদর্শন করলেন জেলা প্রশাসকগাজীপুরে গ্যাস সিলিন্ডার মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি, সেনা অভিযানে জরিমানা সাড়ে ৪ লাখমধ্যরাতেও ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারিশ্রীপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিতTestশ্রীপুর পৌর বিএনপির উদ্যোগে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিতশ্রীপুরে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপনসাব-ক্লাস্টার প্রশিক্ষণ ভাতা লোপাটের অভিযোগ, শ্রীপুরে তোলপাড়পরিচয়হীন শিশুরাও মেতেছিল ঈদের আনন্দে গাজীপুরের ‘শিশু পল্লী প্লাস’গাজীপুর -৩ সংসদ সদস্য রফিকুল ইসলাম বাচ্চুকে ফুলেল সংবর্ধনা

‎ঝালকাঠিতে নির্বাচনী প্রচারণায় হামলাকারীদের গ্রেপ্তার দাবি জামায়াতের

অনলাইন ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ৫:৫৭ অপরাহ্ণ
‎ঝালকাঠিতে নির্বাচনী প্রচারণায় হামলাকারীদের গ্রেপ্তার দাবি জামায়াতের
google news আজকের বাণী এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

ঝালকাঠি-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শেখ নেয়ামুল করিমের নির্বাচনী প্রচারণায় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা জামায়াতে ইসলামী। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে ঝালকাঠি পৌরসভা কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

‎এতে লিখিত বক্তব্য পাঠ করেন জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী শেখ নেয়ামুল করিম। তিনি বলেন, গত ৭ ডিসেম্বর নলছিটির মোলারহাট ইউনিয়নে পোস্টার লাগানোকে কেন্দ্র করে বিএনপির কর্মীরা জামায়াত নেতাকর্মীদের ওপর হামলা চালায়। হামলার ঘটনায় সাতজন আহত হয়েছেন, যার মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেখ নেয়ামুল করিম বলেন, হামলার পর ৮ ডিসেম্বর মানববন্ধনের ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু বিএনপি মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করা হয়। তবুও রাতে কর্মী কাউসারকে এলোপাতাড়ি মারধর ও শ্বাসরোধ করে হত্যাচেষ্টা চালানো হয়। ‎উদ্ধারে গেলে নলছিটি উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও মোল্লারহাট ডিগ্রি কলেজের প্রভাষক মনিরুজ্জামানকেও দোকানে অবরুদ্ধ করে নির্যাতন করা হয়। পরে ইউনিয়ন সভাপতি আমির হোসেন হায়দারসহ আরও চারজনকে মারধর, মোবাইল ফোন, নগদ টাকা ও দুটি মোটরসাইকেল ছিনতাই করা হয়।

‎তিনি আরও বলেন, আমরা এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানাই। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। ন্যায্য নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনকে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। ‎হামলার প্রতিবাদে নলছিটি উপজেলা জামায়াত আজ বিকেল ৪টায় বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে। গ্রেপ্তার না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তিনি।

জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট খান হাফিজুর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে দুই হাজার মানুষ শহীদ হয়েছেন, হাজারো মানুষ আহত হয়েছেন। তারা আমাদের নতুন একটি বাংলাদেশ উপহার দিয়েছেন। বিগত সময়ে কথা বলার স্বাধীনতা, ভোটাধিকার, মানবাধিকার ছিল না। কিন্তু ৫ আগস্টের পর আমরা নতুন আকাঙ্ক্ষা নিয়ে সামনে আগাচ্ছিলাম। কিন্তু দুঃখজনকভাবে এখনো কিছু মানুষ পেশীশক্তির আশ্রয় নিচ্ছে। এরই ধারাবাহিকতায় নলছিটিতে আমাদের কর্মীদের ওপর হামলা হয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট এবিএম আমিনুল ইসলাম, জেলা সেক্রেটারি মো. ফরিদুল হক, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হাই, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি এনামুল ইসলাম প্রমুখ।

হজ ব্যবসায় ব্যস্ত প্রভাষক

লতিফপুর আশরাফুল উলুম আলিম মাদ্রাসায় অনিয়মের অভিযোগ

অনলাইন ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ২:৫৫ অপরাহ্ণ
লতিফপুর আশরাফুল উলুম আলিম মাদ্রাসায় অনিয়মের অভিযোগ

গাজীপুরের শ্রীপুর উপজেলার লতিফপুর আশরাফুল উলুম আলিম মাদ্রাসায় দীর্ঘদিন ধরে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানের ইবতেদায়ী শাখার শিক্ষিকা আলেয়া আক্তার প্রায় এক বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা গ্রহণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

অন্যদিকে, আরবি বিভাগের প্রভাষক গোলাম কিবরিয়া হজ্ব ও উমরার ব্যবসা নিয়ে ব্যস্ত থাকায় নিয়মিত পাঠদানে মনোযোগী নন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জানা যায়, তিনি বছরে দুইবার করে সৌদি আরব যান এবং গত দুই বছরে অন্তত চারবার সেখানে গিয়েছেন।
প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আলেয়া আক্তার ২০২৫ সালের মে মাস থেকে বিভিন্ন অজুহাতে বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন। প্রথমদিকে তিনি একজন প্রক্সি শিক্ষক নিয়োগ দিলেও কয়েক মাস পর সেই শিক্ষকও চলে যান। ফলে ইবতেদায়ী শাখার শিক্ষার্থীরা কার্যত শিক্ষকশূন্য অবস্থায় পড়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক জানান, প্রতিষ্ঠানের শিক্ষার মান দিন দিন নিম্নমুখী হচ্ছে। অনেক শিক্ষক নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিত থাকেন না এবং শ্রেণি কার্যক্রমে অবহেলা করেন। সরকারি নির্দেশনা উপেক্ষা করে প্রতিষ্ঠানটি ইচ্ছেমতো পরিচালিত হচ্ছে বলেও অভিযোগ তাদের।

মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফি উদ্দিন আহমেদ বলেন,আলেয়া আক্তার ১১ মাস অনুপস্থিত থাকার পর গত মাস থেকে তার বেতন বন্ধ করা হয়েছে। অপর শিক্ষক গোলাম কিবরিয়া হজ্ব ও উমরার ব্যবসার সঙ্গে জড়িত, তিনি গত বছর সৌদি আরব গিয়েছিলেন এবং এ বছরও যাওয়ার আবেদন দিয়েছেন। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগতি করেছি।

অভিযুক্ত দুইজন শিক্ষকের মুঠোফোনে একধিক বার যোগাযোগের চেষ্ঠা করলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অপরদিকে শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন,বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে শ্রীপুরে সংবাদ সম্মেলন

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৪:১১ অপরাহ্ণ
মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে শ্রীপুরে সংবাদ সম্মেলন

গাজীপুরের শ্রীপুরে মিথ্যা মামলার মাধ্যমে হয়রানির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। সোমবার (১৩ এপ্রিল) মাওনা চৌরাস্তায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, মোস্তাফিজুর রহমান মিলন মিথ্যা মামলা দিয়ে মো: ফিরুজ আহমেদসহ তার পরিবারের সদস্যদের হয়রানি করছেন। ভুক্তভোগীদের দাবি, দীর্ঘদিন ধরে একের পর এক মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করা হচ্ছে।
ভুক্তভোগী ফিরুজ আহমেদ বলেন,
“দীর্ঘ দিন ধরে একের পর এক মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানি করা হচ্ছে। আমাদের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন হাজি মো. নুরুজ্জামান, মো: ফিরুজ আহমেদ এবং তাদের পরিবারের অন্যান্য সদস্যরা।
বক্তারা প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

বগুড়া সিটি কর্পোরেশন গঠনের প্রস্তাব উঠতে পারে নিকার সভায়

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ১২:০৫ অপরাহ্ণ
বগুড়া সিটি কর্পোরেশন গঠনের প্রস্তাব উঠতে পারে নিকার সভায়

দেশের ১৩তম সিটি কর্পোরেশন হিসেবে বগুড়া সিটি কর্পোরেশন গঠনের প্রস্তাব প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় উঠতে পারে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শিগগিরই এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গতকাল রোববার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে প্রাক-নিকার সচিব কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে বগুড়া সিটি কর্পোরেশন গঠন সংক্রান্ত প্রস্তাবটি উপস্থাপনের পর তা অনুমোদন পেয়েছে। পরবর্তী নিকার সভায় বিষয়টি উত্থাপন করা হবে।

স্থানীয় সরকার বিভাগের তথ্য অনুযায়ী, ২০১০ সালের বিধিমালা অনুযায়ী সিটি কর্পোরেশন হওয়ার প্রায় সব শর্তই বগুড়া পূরণ করেছে। ২০২২ সালের জনশুমারি অনুযায়ী এখানকার স্থায়ী জনসংখ্যা ৪ লাখ ২২ হাজার ৯০০ হলেও বাস্তবে প্রায় ১০ লাখ মানুষের বসবাস রয়েছে। প্রতি বর্গকিলোমিটারে জনঘনত্ব ৬ হাজারের বেশি।

অর্থনৈতিক দিক থেকেও বগুড়া শক্ত অবস্থানে রয়েছে। পৌরসভার বার্ষিক আয় প্রায় ৬০ কোটি টাকা। পাশাপাশি এখানে সিরামিক, ফাউন্ড্রি, ওষুধ, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণসহ প্রায় ২০ হাজার শিল্প-প্রতিষ্ঠান রয়েছে।

প্রস্তাব অনুযায়ী, বগুড়া সদর ও শাহজাহানপুর উপজেলার কিছু ইউনিয়ন যুক্ত করে সীমানা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে দেশে ১২টি সিটি কর্পোরেশন রয়েছে। নিকার সভায় অনুমোদন পেলে বগুড়া হবে দেশের ১৩তম সিটি কর্পোরেশন।