শ্রীপুরে বিভিন্ন শ্রেণী পেশার অর্ধশতাধিক ব্যক্তি বিএনপিতে যোগদান
গাজীপুর–৩ আসনের শ্রীপুরে বিভিন্ন শ্রেণি–পেশার অর্ধশতাধিক ব্যক্তি বিএনপিতে যোগ দিয়েছেন।
সোমবার সকালে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চুর হাতে তার বাসায় ফুলের তোড়া তুলে দিয়ে তাঁরা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।
এ সময় যোগদানকারীরা আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ জোরদার করার ঘোষণা দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহফুল হাসান হান্নান, আব্দুল হান্নান, সজল মাস্টারসহ দলের স্থানীয় নেতারা।
বিএনপিতে যোগদানকারী ব্যক্তিদের মধ্যে রয়েছেন মাওনা গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী সবুজ খান, আসাদুজ্জামান খান, শহিদুল ইসলাম, শেখ আবুল হোসেন, সোহাগ খান, বুলবুল খান, সাখাওয়াত হোসেন খান, লিটন শেখ, আজাহার ব্যাপারী, হেলাল উদ্দিন ব্যাপারী, আজিজুল হক, খলিলুর রহমান, রতন মিয়া, নাঈম মিয়াসহ আরও অনেকে।






