শরীয়তপুরে সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ, ছুড়তে গিয়ে তরুণের হাত ক্ষতবিক্ষত
শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাশপুর ইউনিয়নের বুধাইরহাট বাজারে দুই পক্ষের সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ হয়েছে। আজ রোববার সকালে এ ঘটনা ঘটে। এতে জাবেদ শেখ (২০) নামের এক তরুণ আহত হয়েছেন। তাঁর বাঁ হাত ক্ষতবিক্ষত হয়েছে। আহত অবস্থায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য...