খালেদা জিয়াকে নিতে ঢাকায় আসছে কাতারের এয়ার অ্যাম্বুলেন্স
উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিতে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হয়েছে। তাকে বহন করতে কাতার সরকারের পাঠানো একটি এয়ার অ্যাম্বুলেন্স বৃহস্পতিবার মধ্যরাত বা শুক্রবার ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারে। অবতরণের কয়েক ঘণ্টার মধ্যেই লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবে ওই বিশেষায়িত উড়োজাহাজটি।
বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র বৃহস্পতিবার রাতে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টি বিবেচনা করে কাতার সরকার এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে সম্মতি দিয়েছে। প্রক্রিয়ার অংশ হিসেবে কাতার সিভিল এভিয়েশন অথবা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) লিখিতভাবে শিডিউল পাঠাবে। তবে রাত সাড়ে ৭টা পর্যন্ত বেবিচকের কাছে কোনো চিঠি পৌঁছায়নি। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, মন্ত্রণালয়ের নথি পেলেই অ্যাম্বুলেন্সটির অবতরণের অনুমোদন দেওয়া হবে।
ইতোমধ্যে বিমানবন্দরে আইনশৃঙ্খলা বাহিনী সুইপিং সম্পন্ন করেছে, আর খালেদা জিয়ার নিরাপত্তায় দায়িত্বপ্রাপ্ত এসএসএফ সদস্যরাও অবস্থান নিয়েছেন। এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছার পর এসএসএফ প্রথমে উড়োজাহাজটি পরীক্ষা-নিরীক্ষা করবে। নিরাপত্তা ছাড়পত্র পাওয়ার পর খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতাল থেকে মেডিকেল হেলিকপ্টারে বিমানবন্দরে আনা হবে।
এর আগে এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, উন্নত চিকিৎসার জন্য তাঁকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।
যারা খালেদা জিয়ার সঙ্গে লন্ডন যাচ্ছেন
মোট ১৪ জন চিকিৎসক ও ঘনিষ্ঠজন এ সফরে তাঁর সঙ্গে থাকবেন। তারা হলেন—
-
সৈয়দা শামিলা রহমান (খালেদা জিয়ার প্রয়াত ছোট ছেলে কোকোর স্ত্রী)
-
ডা. এ জেড এম জাহিদ হোসেন
-
ডা. মোহাম্মদ আনামুল হক চৌধুরী
-
ডা. ফখরুদ্দীন মোহাম্মদ সিদ্দিকী
-
ডা. শাহাবুদ্দীন তালুকদার
-
ডা. নুরুদ্দীন আহমদ
-
ডা. জাফর ইকবাল
-
ডা. মোহাম্মদ আল মামুন
-
হাসান শাহরিয়ার ইকবাল
-
সৈয়দ শামীন মাহফুজ
-
মো. আব্দুল হাই মল্লিক
-
মো. মাসুদার রহমান
-
ফাতেমা বেগম
-
রূপা শিকদার

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]