খুঁজুন
মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৬ মাঘ, ১৪৩২

বিএনপির মিশন-৩০ এর অন্যতম রূপকার মাহবুব উল্লাহ : মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৯ অপরাহ্ণ
বিএনপির মিশন-৩০ এর অন্যতম রূপকার মাহবুব উল্লাহ : মির্জা ফখরুল

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও জাতীয় রাজনৈতিক বিষয়গুলোতে খালেদা জিয়া নিয়মিতভাবে ড. মাহবুব উল্লাহর পরামর্শ নিতেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, দেশের ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো, গণতন্ত্রের পথরেখা, অর্থনীতি ও সাংবিধানিক সংস্কার, এসব প্রশ্নে খালেদা জিয়ার সবচেয়ে বিশ্বস্ত উপদেষ্টাদের একজন ছিলেন তিনি।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক মাহবুব উল্লাহর জন্মদিন উপলক্ষ্যে বই প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, যখনই দেশনেত্রী কোনো গুরুত্বপূর্ণ জাতীয় বিষয়ে গভীর আলোচনা করতে চাইতেন, তিনি ড. মাহবুব উল্লাহকে ডেকে পাঠাতেন। খালেদা জিয়া তার মতামতকে অত্যন্ত মূল্য দিতেন। রাষ্ট্রের নীতি নির্ধারণে তার চিন্তা ও পরামর্শ সবসময় গুরুত্ব পেয়েছে।

তিনি বলেন, বিএনপির জাতীয় পুনর্গঠন পরিকল্পনা ‘মিশন-২০৩০’ এর মূল দৃষ্টিভঙ্গি, রাজনৈতিক সংস্কার, সাংবিধানিক রূপরেখা এবং অর্থনৈতিক কাঠামো তৈরিতে চিন্তা-ভাবনা বিশেষ ভূমিকা রেখেছে মাহবুব উল্লাহ।

ফখরুল বলেন, আমরা যে রাজনৈতিক রূপান্তরের নথি তৈরি করেছি, তার মূল ভিত্তিগুলো এসেছে তার বিশ্লেষণ ও দর্শন থেকে। তিনি রাষ্ট্রকে গণতান্ত্রিক, বৈষম্যবিরোধী ও নাগরিক-অধিকারভিত্তিক রূপে কেমন দেখতে চান, সেসবই আমাদের পরিকল্পনায় প্রতিফলিত হয়েছে।

তিনি আরও বলেন, ২০১৮ সালের ফ্রন্ট গঠন থেকে শুরু করে নির্বাচন ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের প্রতিটি পর্যায়ের পরামর্শ ও কৌশল তৈরিতেও তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন। তিনি শুধু একজন বুদ্ধিজীবী নন, তিনি ছিলেন নীতি-নির্ধারণের এক শক্তিশালী আলো।

বিএনপি মহাসচিব বলেন, এটা অস্বীকার করার কোনো উপায় নেই, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে খালেদা জিয়া নিয়মিতভাবে তার সঙ্গে আলোচনা করতেন। বাংলাদেশের রাজনীতি, গণতান্ত্রিক ভবিষ্যৎ ও রাষ্ট্রব্যবস্থা নিয়ে তিনি যে দূরদর্শিতা দেখিয়েছেন, তা ইতিহাসের অংশ হয়ে থাকবে। তার প্রজ্ঞা ও অভিজ্ঞতা ভবিষ্যতেও দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় দিকনির্দেশনা দেবে।

আলোচনায় অংশ নিয়ে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) নির্বাহী পরিচালক ফারুক ওয়াসিফ বলেন, আজকে যে বাংলাদেশপন্থী রাজনীতির আবহাওয়া শুরু হয়েছে তার ভীত মাহবুব উল্লাহর মতো মানুষেরা তৈরি করে দিয়েছেন।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, দেশের রাজনীতিতে গুরুতর একটা পরিবর্তন হয়েছে। আমরা একটা ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়েছি। কিন্তু আমরা লক্ষ্য করছি, ধর্মের নামে বা কখনও অন্যান্য মাধ্যমে আমাদের উপর নতুন করে জোর-জবরদস্তিমূলক শাসন চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

রাজনৈতিক বিরোধের বিষয়ে সতর্ক করে তিনি বলেন, বর্তমানে আমরা তারাই রাজনীতিতে আছি যারা জুলাইয়ের পক্ষে ছিলাম। কিন্তু আমাদের মধ্যে এখন বিভক্তি স্পষ্ট। এটা যেন মারামারির পর্যায়ে না যায় সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা একটা রুপান্তর মুহূর্তে আছি। এখন গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি মারামারি করলে আম-ছালা সবই যাবে।

অনুষ্ঠানে অংশ নেওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ড. মাহবুব উল্লাহ বলেন, আপনারা আমার জন্য প্রার্থনা করবেন। আজকে আমার ৮১তম জন্মদিন ও ৮০ তম জন্মবার্ষিকী। আমরা অনেক কিছু দেখিছি, আরও অনেক কিছুই দেখার আছে। সেই দেখাটা যেন ভালো হয়। এ দেশের মানুষ অনেক আত্মত্যাগ করেছে; সবই একটা ভালো ও সুখের দিন দেখার জন্য। আমরা যেন সেই দিনটা পাই, কোনো অনাচার-অত্যাচার যেন আমাদের সমাজে না থাকে, সেই প্রত্যাশা করবো।

দৈনিক যুগান্তরের সম্পাদক ও কবি আব্দুল হাই শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– অন্তর্বর্তীকালীন সরকারের জ্বালানি উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান, অধ্যাপক আহমদ কামাল, রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী, দৈনিক আমার দেশের সম্পাদক ড. মাহমুদুর রহমান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হুসাইন জিল্লুর রহমান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, এ এম এম বাহাউদ্দীন, অধ্যাপক নিলুফার সুলতানা প্রমুখ।

সুপ্রিম কোর্ট প্রশাসন

সুপ্রিম কোর্ট নিয়ে অসত্য সংবাদ প্রকাশ করলে আদালত অবমাননার দায় নিতে হবে

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৪:৫৫ অপরাহ্ণ
সুপ্রিম কোর্ট নিয়ে অসত্য সংবাদ প্রকাশ করলে আদালত অবমাননার দায় নিতে হবে

ভবিষ্যতে সুপ্রিম কোর্ট সংক্রান্ত কোনো মিথ্যা, বিভ্রান্তিকর বা অসত্য সংবাদ প্রকাশ বা প্রচার করা হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আদালত অবমাননাকর কার্যক্রমের জন্য আইনানুগভাবে দায়ভার গ্রহণ করতে হবে বলে সতর্ক করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

সোমবার (৫ জানুয়ারি) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী এক বিজ্ঞপ্তিতে এ সতর্ক বার্তা দিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণমাধ্যমকর্মীদের বাংলাদেশ সুপ্রিম কোর্ট সংক্রান্ত কোনো সংবাদ প্রকাশ বা প্রচারের আগে সুপ্রিম কোর্টের মিডিয়া ফোকাল পার্সন অথবা রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় থেকে সংশ্লিষ্ট সংবাদের বস্তুনিষ্ঠতা ও সত্যতা যাচাই করার জন্য নির্দেশ প্রদান করা হলো। ভবিষ্যতে বাংলাদেশ সুপ্রিম কোর্ট সংক্রান্ত কোনো মিথ্যা, বিভ্রান্তিকর বা অসত্য সংবাদ প্রকাশ বা প্রচার করা হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে উক্তরূপ আদালত অবমাননাকর কার্যক্রমের জন্য আইনানুগভাবে দায়ভার গ্রহণ করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে প্রধান বিচারপতি নিয়োগ করায় আপিল বিভাগের একজন জ্যেষ্ঠ বিচারপতি এবং বেঞ্চ প্রদান না করায় হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি ছুটিতে গিয়েছেন- এরূপ ভুল সংবাদ টিভি স্ক্রলসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে; যা সম্পূর্ণরূপে অসত্য, বিভ্রান্তকর ও অত্যন্ত দুঃখজনক। গণমাধ্যমে এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রচার দেশের সর্বোচ্চ আদালত সম্পর্কে জনমনে ভ্রান্ত ধারণার সৃষ্টি করে এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের মর্যাদা ও ভাবমূর্তি ক্ষুণ্ন করে। তদুপরি, দেশের সর্বোচ্চ আদালত সম্পর্কে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য পরিবেশন আদালত অবমাননার শামিল। অথচ সুপ্রিম কোর্ট সংক্রান্ত কোনো সংবাদ প্রকাশ বা প্রচারের পূর্বে সংশ্লিষ্ট গণমাধ্যমকর্মীরা যদি সুপ্রিম কোর্ট রেজিস্ট্রি থেকে সংবাদের যথার্থতা যাচাই করতেন, তবে এহেন অনভিপ্রেত পরিস্থিতির উদ্ভব হতো না।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম তার মায়ের অসুস্থতাজনিত কারণে ছুটি গ্রহণ করেছেন এবং হাইকোর্ট বিভাগের বিচারপতি ফরিদ আহমেদ অসুস্থতাজনিত কারণে হাসপাতালে ভর্তি থাকায় সাময়িকভাবে বিচারকার্যে অংশগ্রহণ করতে পারছেন না। এই বিষয়গুলোর সঙ্গে গণমাধ্যমে প্রচারিত সংবাদের কোনো সম্পর্ক নেই।

আইপিএলের সব খেলা সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৪:৪১ অপরাহ্ণ
আইপিএলের সব খেলা সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

বাংলাদেশের তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ায় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) সব খেলা এবং অনুষ্ঠান প্রচার/সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

সোমবার (৫ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ খান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক আগামী ২৬ মার্চ ২০২৬ থেকে অনুষ্ঠেয় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) ক্রিকেট খেলায় বাংলাদেশের তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এহেন সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই এবং এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে।

এমতাবস্থায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)-এর সব খেলা এবং অনুষ্ঠান প্রচার/সম্প্রচার বন্ধ রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ও জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

কয়েকদিন ধরেই বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের আসন্ন আইপিএলে খেলা নিয়ে আলোচনা ছিল তুঙ্গে। ভারতের কট্টর হিন্দুত্ববাদী দলগুলো তাকে বাদ দেওয়ার দাবিতে লাগাতার বিক্ষোভ করে আসছিল। যার রেশ ধরে শনিবার (৩ জানুয়ারি) সকালে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া ফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার নির্দেশনার কথা জানান। পরে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) আনুষ্ঠানিকভাবে জানায়, মুস্তাফিজ আর তাদের স্কোয়াডে নেই।

শ্রীপুরে দুই জামায়াতকর্মীসহ বিএনপিতে যোগ দিল শতাধিক মানুষ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ২:৩১ অপরাহ্ণ
শ্রীপুরে দুই জামায়াতকর্মীসহ বিএনপিতে যোগ দিল শতাধিক মানুষ

গাজীপুরের শ্রীপুরে দুই জামায়াতকর্মীসহ বিএনপিতে যোগ দিয়েছে শতাধিক সাধারণ মানুষ। তারা বিভিন্ন রাজনৈতিক দলে সাথে সম্পৃক্ত ছিলেন।

সোমবার (৫জানুয়ারি) সকালে উপজেলার টেপিরবাড়ি গ্রামে কেন্দ্রীয় বিএনপি নেতা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ এসএস রফিকুল ইসলাম বাচ্চু’র হাতে ফুল দিয়ে তারা বিএনপিতে যোগ দেন।

এর মধ্যে শ্রীপুর পৌর ৭নং ওয়ার্ড জামায়েত কর্মী মঞ্জিল মাঝি, জাকিরুল ইসলাম, ব্যবসায়ী সোলেমান হোসেন, দলিল লিখক আমির হোসেন, কৃষকলীগ নেতা হুমায়ুন কবিরসহ শতাধিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিএনপিতে যোগ দেন।

এসময় ইউসিসিএর চেয়ারম্যান ও শ্রীপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য এসএম মাহফুল হাসান হান্নান, শ্রীপুর পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ন আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী, শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক রাশিদুল ইসলাম নয়ন, তেলিহাটি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সেলিম বন্দুকসীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।