এক বছরে জনবান্ধব প্রশাসন, প্রশংসায় ভাসছেন শ্রীপুরের ইউএনও সজিব আহমেদ
গাজীপুরের শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে এক বছরে প্রশাসনিক দক্ষতা ও জনবান্ধব কার্যক্রমের নজির স্থাপন করেছেন ব্যরিস্টার সজিব আহমেদ।
দায়িত্ব গ্রহণের পর থেকে ভূমি ব্যবস্থাপনা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, মানুষের বিভিন্ন সমস্যা সমাধান, আইনশৃঙ্খলা রক্ষা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় উপস্থিতি স্থানীয় মানুষের আস্থার জায়গা তৈরি করেছে।
উপজেলা প্রশাসনের পাশাপাশি শ্রীপুর পৌরসভার প্রশাসক হিসেবেও তিনি দক্ষতার স্বাক্ষর রেখেছেন। নানা অনিয়ম দুর্নীতির অভিযুক্ত ঋণগ্রস্ত পৌরসভাকে তিনি টেনে তুলেছেন। দায় পরিশোধ করে এখন প্রায় ৫০ কোটি টাকার উন্নয়নমূলক কাজ চলমান পৌরসভায়। পাশাপাশি অনিয়ম দুর্নীতির পথ বন্ধ করে কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহিতা নিশ্চিত করেছেন। বিশেষ করে ময়লা আবর্জনা ও ড্রেন পরিস্কারের মাধ্যমে পৌরবাসীর নাগরিক সেবার মান বাড়াচ্ছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সজিব আহমেদ দায়িত্ব নেওয়ার পর সেবার মান বাড়ানো ও প্রশাসনিক শৃঙ্খলা নিশ্চিত করতে একাধিক উদ্যোগ নেন। ভূমিসংক্রান্ত সেবা সহজীকরণ, ভোগান্তি কমানো এবং সরকারি দপ্তরগুলোতে স্বচ্ছতা নিশ্চিত করাকে তিনি অগ্রাধিকার দেন। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভাতা বিতরণে প্রকৃত উপকারভোগী নির্বাচনেও নিয়মিত তদারকি করেন তিনি। শ্রীপুরে বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকবিরোধী অভিযান, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বাজার মনিটরিংয়ে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম জোরদার করা হয়। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, পরিবেশ সংরক্ষণ ও খাল–জলাশয় রক্ষায় উপজেলা প্রশাসনের ভূমিকা দৃশ্যমান হয়েছে।
ধর্মীয় উৎসব ও বিভিন্ন জাতীয় দিবস ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করেন ইউএনও সজিব আহমেদ। এতে উৎসবকালীন সময়ে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহলের ভাষ্য, বর্তমান ইউএনওর নেতৃত্বে উপজেলা প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষের দূরত্ব কমেছে। একজন মাঠঘনিষ্ঠ কর্মকর্তা হিসেবে তিনি সরাসরি মানুষের কথা শোনেন এবং সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেন। গাজীপুর উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলাম বলেন, ‘আগে বিভিন্ন সেবা পেতে অনেক ঘোরাঘুরি করতে হতো। এখন তুলনামূলকভাবে দ্রুত কাজ হচ্ছে।’
ইতিমধ্যে ইউএনও হিসেবে এক বছর পূর্তিতে স্থানীয়দের প্রত্যাশা, এই ধারাবাহিকতা বজায় থাকলে শ্রীপুরে সুশাসন ও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করছেন উপজেলাবাসী।
বর্তমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি গাজীপুর ৩ আসনের সরকারি ইদানিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। দল ও মতের উর্দ্ধে এসে নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করায় সকল দলের প্রার্থীদের মধ্যে তার গ্রহণযোগ্যতা রয়েছে। নির্বাচন সুষ্ঠু করতে ও গণভোট সম্পর্কে মানুষকে ধারণা দিতে তিনি মাঠ পর্যায়ে কাজ করছেন।
ব্যারিস্টার সজীব আহমেদ বলেন, তার উপর যে অর্পিত দায়িত্ব সরকার অর্পণ করেছে এর শতভাগ কাজ সম্পন্ন করার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করছেন। আগামী ১২ তারিখ নির্বাচন শতভাগ সুষ্ঠুভাবে উপহার দিতে চান তার প্রশাসন । যেন নির্বাচন বিষয়ে মানুষের আস্থা ফিরে আসে। তিনি আরো বলেন, যতক্ষণ তিনি শ্রীপুরের দায়িত্বে আছেন ততদিন শ্রীপুরে মানুষের কল্যাণের জন্য কাজ করে যাবেন।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]