খুঁজুন
বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৫ ফাল্গুন, ১৪৩২

শ্রীপুরে শিরিন আওলাদ মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৪৮ অপরাহ্ণ
শ্রীপুরে শিরিন আওলাদ মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

গাজীপুরের শ্রীপুরের মুলাইদ এলাকায় শিরিন আওলাদ মডেল স্কুল-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে স্কুল প্রাঙ্গণ ছিল প্রাণবন্ত।

সকালে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উদ্ভোধন করেন হাজী ছোট কলিম উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হান্নান সজল। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি বেক্সিমকো গ্রুপের সাবেক নির্বাহী পরিচালক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের অন্যতম উদ্যোক্তা বেগম শামসুন্নাহার, শ্রীপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম সরকার, সমাজসেবক ও ব্যবসায়ী শফিকুল ইসলাম প্রমুখ।

পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ইভেন্ট দৌড়, লং জাম্প, বালিশ খেলা, বিস্কুট খেলা, দড়ি টানাটানি ও যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিটি ইভেন্টে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও প্রতিযোগিতার মনোভাব ছিল চোখে পড়ার মতো।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিদুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি তাদের সুস্থ ও সৃজনশীল করে গড়ে তুলতেই এ ধরনের আয়োজন।”
দিন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে বিদ্যালয়জুড়ে ছিল আনন্দ-উচ্ছ্বাস ও মিলনমেলার আবহ।

শ্রীপুরে সরকারি খাস জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:২৩ অপরাহ্ণ
শ্রীপুরে সরকারি খাস জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা বাজারে সরকারি ১ নম্বর খাস খতিয়ানভুক্ত জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে রফিকুল ইসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয় ভূমি অফিস সংলগ্ন এলাকায় প্রকাশ্যে নির্মাণকাজ চললেও প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই বলে অভিযোগ স্থানীয়দের।

ভূমি অফিস সূত্রে জানা যায়, মাওনা বাজারের মাওনা মৌজার ১ নং খাস খতিয়ানভুক্ত এসএ ৫৯৩ ও আরএস দাগ ৬৭৩২ নং দাগের জমির মালিক সরকার। জমিটি মাওনা ভূমি অফিস থেকে প্রায় একশ গজের মধ্যে অবস্থিত। গত এক মাস ধরে ওই জমির ওপর হোসেন আলী নামে এক ব্যক্তি বাড়ি নির্মাণ শুরু করেন। অভিযোগ রয়েছে, মাওনা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল ওয়াহাবের ছত্রছায়ায় এ দখল কার্যক্রম চলছে। দখল হওয়া জমিটির বাজারমূল্য প্রায় অর্ধকোটি টাকা বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সরেজমিনে দেখা যায়, বাড়িটির নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে।

এ বিষয়ে অভিযুক্ত রফিকুল ইসলাম বলেন, স্থানীয় ভূমি অফিসের মৌখিক অনুমতি নিয়েই তিনি বাড়িটি নির্মাণ করছেন। এছাড়া জমিটি দীর্ঘদিন ধরে তার দখলে রয়েছে বলেও দাবি করেন তিনি।

অভিযোগের বিষয়ে মাওনা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল ওয়াহাব নিজের সম্পৃক্ততা অস্বীকার করে বলেন, বাড়ি নির্মাণের বিষয়টি তিনি আগে জানতেন না। এখন বিষয়টি জানতে পেরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান।

শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম বলেন, বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শ্রীপুরে শহীদ জিয়া স্মৃতি সংসদের ৫১ সদস্যের আহবায়ক কমিটি অনুমোদন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৫১ অপরাহ্ণ
শ্রীপুরে শহীদ জিয়া স্মৃতি সংসদের ৫১ সদস্যের আহবায়ক কমিটি অনুমোদন

গাজীপুরের শ্রীপুর উপজেলায় শহীদ জিয়া স্মৃতি সংসদ–এর শ্রীপুর উপজেলা শাখার ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত অনুযায়ী এ কমিটি অনুমোদন পায়।

অনুমোদিত কমিটিতে মো. সাইফুল ইসলাম কে আহ্বায়ক এবং ইঞ্জিনিয়ার মো. হাফিজুল ইসলাম অনিক কে সদস্য সচিব হিসেবে রাখা হয়েছে। কমিটিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা সংগঠনের আদর্শ বাস্তবায়ন ও কার্যক্রম পরিচালনায় পরামর্শমূলক ভূমিকা পালন করবেন।
শহীদ জিয়া স্মৃতি সংসদের পক্ষ থেকে জানানো হয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও স্মৃতি সংরক্ষণ, দেশপ্রেম, জাতীয়তাবাদী চেতনা বিস্তারে এই উপদেষ্টা কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি সামাজিক, মানবিক ও সচেতনতামূলক কার্যক্রমে সংগঠনকে দিকনির্দেশনা দেবে এই কমিটি।

কেন্দ্রীয় দপ্তর সূত্রে জানা গেছে, সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে এবং মাঠপর্যায়ে সংগঠনের উপস্থিতি জোরদার করতেই এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ভবিষ্যতে যুব সমাজকে সম্পৃক্ত করে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়ার পরিকল্পনাও রয়েছে।
শহীদ জিয়া স্মৃতি সংসদের শ্রীপুর উপজেলা শাখার নেতারা জানান, অনুমোদিত কমিটি দ্রুত সভা ডেকে কর্মপরিকল্পনা গ্রহণ করবে। সংগঠনের আদর্শ বাস্তবায়নে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

শ্রীপুরে গাজীপুর বারের সিনিয়র আইনজীবী যোগ দিলেন বিএনপিতে

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৪৯ অপরাহ্ণ
শ্রীপুরে গাজীপুর বারের  সিনিয়র আইনজীবী যোগ দিলেন বিএনপিতে

গাজীপুর বারের সিরিয়ার আইনজীবী এডভোকেট মমতাজ উদ্দিন আহমেদ বিএনপিতে যোগ দিয়েছেন।

০৬ ফেব্রুয়ারী শুক্রবার সকালে গাজীপুর ৩ আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চুর হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগ দেন। এসময় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

যোগদান অনুষ্ঠানে মমতাজ উদ্দিন আহমেদ বলেন, বিএনপির আদর্শ উজ্জীবিত হয়ে তিনি যোগদান করেছেন। এছাড়াও সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু একজন স্বচ্ছ মানবিক মানুষ তার বিষয়ে পাশে থেকে সহযোগিতা করব।

এর আগে গত বৃহস্পতিবার জাতীয় পার্টির সিনিয়র নেতা বিগত সংসদ নির্বাচনের এমপি প্রার্থী সাইফুল ইসলাম এম এ বিএনপিতে যোগ দেন।