আজ বুধবার ১১ মার্চ, ২০২৬ | ২১ রমজান, ১৪৪৭ | ২৬ ফাল্গুন, ১৪৩২ বসন্তকাল

শিরিন আওলাদ মডেল স্কুলে বর্ণিল ক্লাস পার্টি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫ । ৭:০৪ অপরাহ্ণ

গাজীপুরের শ্রীপুরের শিরিন আওলাদ মডেল স্কুলে বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো ছাত্র-ছাত্রীদের বহুল প্রতীক্ষিত ‘ক্লাস পার্টি’।

দিনভর নানা আয়োজন, গান, নাচ, কবিতা আর হাসি-আনন্দে মুখর ছিল পুরো স্কুল প্রাঙ্গণ।

শিক্ষার্থীদের সৃজনশীলতা বাড়ানো ও তাদের মাঝে পারস্পরিক বন্ধুত্ব আরও জোরদার করার অংশ হিসেবে এ আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ।

সকাল থেকেই শিক্ষার্থীরা রঙিন পোশাকে উৎসবের আমেজে স্কুলে আসে। প্রতিটি শ্রেণীকে শিক্ষার্থীরা নিজেদের মতো করে সাজিয়ে তুলেন। শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা মিল কেক কেটে শুরু করেন দিনের কার্যক্রম

ক্লাস পার্টিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানায়, “সারাবছর পড়াশোনার চাপ থাকে। আজকের দিনটা ছিল আমাদের জন্য একেবারে উৎসবের মতো।”

আয়োজনে শিক্ষক-শিক্ষকরাও শিক্ষার্থীদের সঙ্গে আনন্দ ভাগ করে নেন।

স্কুলের প্রধান শিক্ষক মহিদুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও আনন্দমুখর পরিবেশ তৈরি করতে আমরা প্রতি বছর এমন অনুষ্ঠান আয়োজন করি। এতে তাদের মধ্যে দলগত চেতনা আরও শক্তিশালী হয়।”

বিকেলে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক প্রতিযোগিতা, গেমস ও তাৎক্ষণিক বক্তৃতা যা শিক্ষার্থীদের প্রতিভা প্রকাশে বড় ভূমিকা রাখে। শেষ অংশে সেরা শ্রেণীকক্ষ প্রদর্শনী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রিন্ট করুন