আসন্ন গণভোটকে কেন্দ্র করে প্রশাসনের প্রস্তুতি ও নিরপেক্ষ দায়িত্ব পালনের গুরুত্ব তুলে ধরে শ্রীপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুম ‘ক্ষণিকা’-তে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন। উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার সজিব আহমেদের সভাপতিত্বে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সভায় অংশ নেন।
জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন,
“জনসেবাকে আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে সবার আগে প্রয়োজন জবাবদিহিতা। দীর্ঘ সময় পর গণভোট হচ্ছে—এ বিষয়ে অনেক মানুষের ধারণা নেই, তাই এটি আমাদের জন্য নতুন ধরণের চ্যালেঞ্জ। নির্বাচন কমিশনের নির্দেশনা যেভাবে আসবে, আমরা তা যথাযথভাবে বাস্তবায়ন করবো।”
তিনি আরও জানান, ভোটের সময় মাঠ প্রশাসনের মূল দায়িত্ব হচ্ছে নিরপেক্ষ থাকা এবং নাগরিকদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা। এজন্য তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫ । ৫:৪৬ অপরাহ্ণ