আজ বুধবার ১১ মার্চ, ২০২৬ | ২১ রমজান, ১৪৪৭ | ২৬ ফাল্গুন, ১৪৩২ বসন্তকাল

শ্রীপুরে মেডিকেল টেকনোলজিস্ট–ফার্মাসিস্টদের কর্মবিরতি: ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫ । ৫:৫০ অপরাহ্ণ

গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করছেন।

বুধবার সকাল থেকে তারা কর্মস্থলে উপস্থিত থাকলেও নিয়মিত সেবা প্রদান থেকে বিরত থাকেন। এতে রোগীরা ভোগান্তিতে পড়েন।

মানববন্ধন ও কর্মবিরতিতে অংশ নেওয়া টেকনোলজিস্ট–ফার্মাসিস্টরা জানান, দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানানো হলেও এখনো তা কার্যকর হয়নি। এতে পেশাজীবীদের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়েছে।

তারা আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে সামনে আরো কঠিন আন্দোলনের ঘোষনা দেন।

প্রিন্ট করুন