আজ বৃহস্পতিবার ১২ মার্চ, ২০২৬ | ২২ রমজান, ১৪৪৭ | ২৭ ফাল্গুন, ১৪৩২ বসন্তকাল

বিপিএল ১২: চমকে ভরা ধারাভাষ্য প্যানেল, সব দলের কোচও চূড়ান্ত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫ । ১০:৩১ অপরাহ্ণ

আসন্ন বিপিএলের ১২তম আসরে অংশ নিচ্ছে ছয়টি ফ্র্যাঞ্চাইজি। এর মধ্যে চট্টগ্রাম রয়েলসসহ কয়েকটি দল এসেছে নতুন মালিকানায়। শুধু দলেই নয়, এবার চমক থাকছে ধারাভাষ্য প্যানেলেও। পাকিস্তানের সাবেক দুই তারকা ক্রিকেটার রমিজ রাজা ও ওয়াকার ইউনুস বিপিএলে ধারাভাষ্য দিতে আসছেন।


চট্টগ্রাম রয়েলসের কোচিং স্টাফ

চট্টগ্রামের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মমিনুল হক।
এ ছাড়া কোচিং প্যানেলে আছেন—

  • নাজমুল হোসেন মিলন

  • আশরাফুল ইসলাম জিকো


রংপুর রাইডার্সের কোচিং স্টাফ

রংপুরের প্রধান কোচ মিকি আর্থার।
তার সঙ্গে আছেন—

  • সহকারী কোচ: মোহাম্মদ আশরাফুল

  • ব্যাটিং কোচ: শাহরিয়ার নাফিস

  • স্পিন বোলিং কোচ: মোহাম্মদ রফিক


অন্যান্য দলের কোচ

  • রাজশাহী – প্রধান কোচ: হান্নান সরকার

  • ঢাকা ক্যাপিটালস – প্রধান কোচ: টবি রাদারফোর্ড

  • সিলেট – প্রধান কোচ: সোহেল ইসলাম

  • নোয়াখালী – প্রধান কোচ: খালেদ মাহমুদ সুজন

প্রিন্ট করুন