ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা প্রদানের শেষ দিন গাজীপুরে উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা তাদের মনোনয়ন জমা দিয়েছেন।
গাজীপুর-১ ও ৫ আসনে বিএনপির একক ব্যতীত অপর ৩টি আসনে বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে। এরা হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত গাজীপুর- ১ আসনে প্রার্থী হলেন মো. মজিবুর রহমান।
গাজীপুর- ২, এম মনজুরুল কবির রনি ও তার স্ত্রী তাপসী তন্ময় চৌধুরী (স্বতন্ত্র), বিএনপি’র বিদ্রোহী হিসেব (স্বতন্ত্র) জাতীয় শ্রমিক দলের কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকার।
গাজীপুর- ৩ এস এম রফিকুল ইসলাম (বিএনপি), বিএনপির বিদ্রোহী সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন (স্বতন্ত্র)।
গাজীপুর-৪, বিএনপির শাহ রিয়াজুল হান্নান রিয়াজ, বিদ্রোহী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক জিএস ও ভিপি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর এম এ হাসেম চৌধুরী ও বিএনপির সাবেক সংসদ সদস্য ডা. সানাউল্লাহ এর পুত্র মেজর (অব:) শফিউল্লাহ মিঠু। গাজীপুর-৫, আসনে এ কে এম ফজলুল হক মিলন (বিএনপি)।
বাংলাদেশ জামাতে ইসলামী (জোট) : গাজীপুর- ১, শাহ আলম বকসি (জামায়েত), মাওলানা জি এম রুহুল আমিন (চরমোনাই) ও মো. এমারত হোসেন আরিফ (স্বতন্ত্র)। গাজীপুর- ২, মোহাম্মদ হোসেন আলী (জামায়েত), এডভোকেট আলী নাসের খান (এনসিপি) ও এম এ হানিফ সরকার (ইসলামী আন্দোলন বাংলাদেশ,চরমোনাই)।
গাজীপুর- ৩ ডক্টর জাহাঙ্গীর আলম (জামায়েত), মুহাম্মদ এহসানুল হক (বাংলাদেশ খেলাফত মজলিস), হা. মাও. শামীম আহমদ (ইসলামী ঐক্য জোট), আলমগীর হোসাইন (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. কৌশিক আহামেদ (আমার বাংলাদেশ পার্টি)।
গাজীপুর -৪, সালাউদ্দিন আইয়ুবী (জামায়েত), মনির হোসেন (এনপিপি), তোফায়েল হোসেন (ইসলামী শাসনতন্ত্র),
গাজীপুর-৫ মো. খাইরুল হাসান (জামায়েত)। মোহাম্মদ আল আমিন দেওয়ান (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ), মোহাম্মদ কাজল ভুঁইয়া (গণ ফোরাম), আজম খান (জনতার দল), গাজী আতাউর রহমান (ইসলামী আন্দোলন বাংলাদেশ, চরমোনাই), রুহুল আমিন (বাংলাদেশ খেলাফত মজলিস)।
জাতীয় পার্টি :
গাজীপুর- ১, অ্যাডভোকেট শফিকুল ইসলাম বাবুল। গাজীপুর- ২, এডভোকেট মাহবুব আলম মামুন। গাজীপুর- ৩ মোহাম্মদ নাজিম উদ্দিন। গাজীপুর-৪ মোহাম্মদ এনামুল কবীর।
গাজীপুর-৫, ডাক্তার শফিকুল ইসলাম সরকার এবং মানবেন্দ্র সাহা (কমনিষ্ট)
গাজীপুর ১ ও ২ গণফ্রন্টের মো. আতিকুল ইসলাম এবং গাজীপুর- চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী (স্বতন্ত্র)। আশিকুল ইসলাম পিয়াল (বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ)। গাজীপুর- ৪ আসনে কমিউনিস্ট পার্টির প্রার্থী হয়েছেন মানবেন্দ্র সাহা।
এদিকে গাজীপুর-২ আসনে সর্বোচ্চ ১৮ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। অন্যান্যরা হলেন, জিৎ বড়ুয়া (স্বতন্ত্র) সরকার তাসলিমা আফরোজ (ইনসানিয়া বিপ্লব), ইসরাফিল মিয়া, খন্দকার রুহুল আমিন (জাকের পার্টি) ও আব্বাসউদ্দিন খান প্রমুখ।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫ । ৭:৩১ অপরাহ্ণ