আজ শনিবার ৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৮ শাবান, ১৪৪৭ | ২৪ মাঘ, ১৪৩২ শীতকাল

শ্রীপুরে গাজীপুর বারের সিনিয়র আইনজীবী যোগ দিলেন বিএনপিতে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬ । ৬:৪৯ অপরাহ্ণ

গাজীপুর বারের সিরিয়ার আইনজীবী এডভোকেট মমতাজ উদ্দিন আহমেদ বিএনপিতে যোগ দিয়েছেন।

০৬ ফেব্রুয়ারী শুক্রবার সকালে গাজীপুর ৩ আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চুর হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগ দেন। এসময় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

যোগদান অনুষ্ঠানে মমতাজ উদ্দিন আহমেদ বলেন, বিএনপির আদর্শ উজ্জীবিত হয়ে তিনি যোগদান করেছেন। এছাড়াও সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু একজন স্বচ্ছ মানবিক মানুষ তার বিষয়ে পাশে থেকে সহযোগিতা করব।

এর আগে গত বৃহস্পতিবার জাতীয় পার্টির সিনিয়র নেতা বিগত সংসদ নির্বাচনের এমপি প্রার্থী সাইফুল ইসলাম এম এ বিএনপিতে যোগ দেন।

প্রিন্ট করুন