আজ শুক্রবার ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ৯ রমজান, ১৪৪৭ | ১৪ ফাল্গুন, ১৪৩২ বসন্তকাল

শ্রীপুর থেকে জেলা সদরের সহজে সংযোগ সড়ক নির্মাণের উদ্যোগ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ । ৬:৫২ অপরাহ্ণ

গাজীপুরের শ্রীপুর রেল লাইনের পাশ দিয়ে জেলা সদরের সাথে সহজ সংযোগের জন্য নতুন একটি সড়ক নির্মাণের স্থান পরিদর্শন করেছেন স্থানীয় সদস্য অধ্যাপক এসএম রফিকুল ইসলাম বাচ্চুসহ এলজিইডির প্রতিনিধিগন।

শ্রীপুর উপজেলা সহকারি প্রকৌশলী তৌহিদ আহমেদ বলেন, এ সড়কটি নির্মাণ হলে বাস ট্রাক সহ সকল ধরনের যানবাহন চলাচল করতে পারবে। জেলা সদরের সাথে উপজেলার দূরত্ব কমে আসবে প্রায় ১০ কিলোমিটার।

গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এসএম রফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন অবহেলিত থাকার পর এলাকার মানুষ জনের চলাচল সহজ করতে এ সড়কটি নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। আমরা আশা করছি আগামী এক বছরের মধ্যে এর কাজ শুরু করতে পারবো।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর এলজিইডি নির্বাহী প্রকৌশলী আব্দুল মান্নান সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগন।

প্রিন্ট করুন