বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম:
মাদকাসক্ত ব্যক্তি ও মাদকে জড়িত পরিবারকে ফ্যামিলি কার্ডের বাইরে রাখার নির্দেশ এমপি বাচ্চুরশ্রীপুর পৌর বিএনপির উদ্যোগে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিতশ্রীপুরে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপনসাব-ক্লাস্টার প্রশিক্ষণ ভাতা লোপাটের অভিযোগ, শ্রীপুরে তোলপাড়পরিচয়হীন শিশুরাও মেতেছিল ঈদের আনন্দে গাজীপুরের ‘শিশু পল্লী প্লাস’গাজীপুর -৩ সংসদ সদস্য রফিকুল ইসলাম বাচ্চুকে ফুলেল সংবর্ধনাঈদ বোনাসের দাবিতে শ্রীপুরে শিক্ষা অফিসে দপ্তরিদের অবস্থান৬২ হাজার টাকায় কেনা বিড়াল অসুস্থ, টাকা ফেরত দিতে আইনি নোটিশশ্রীপুরে আরসিসি ঢালাই রাস্তার উদ্বোধনশ্রীপুরে মোটর ড্রাইভিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন৫ বছরে ২০ হাজার কিমি খাল খননের লক্ষ্য: শ্রীপুরে পানিসম্পদ মন্ত্রী এ্যানিশ্রীপুরে বিনাসরিষা-১১ ও বারি সরিষা-১৪ এর সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিতশ্রীপুরে প্রাথমিক স্কুলের ভোট কেন্দ্র মেরামতের লাখ লাখ টাকা লোপাটশ্রীপুর থেকে জেলা সদরের সহজে সংযোগ সড়ক নির্মাণের উদ্যোগশ্রীপুরে শিরিন আওলাদ মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

যশোরে তারেক রহমানের জনসভা লোকে লোকারণ্য

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:১০ অপরাহ্ণ
যশোরে তারেক রহমানের জনসভা লোকে লোকারণ্য
google news আজকের বাণী এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
Listen to this article Ready

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভা ঘিরে যশোর শহর এখন লোকে লোকারণ্য। সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল থেকে জনসভাস্থল যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে আসতে শুরু করেন নেতাকর্মীরা। একপর্যায়ে পুরো মাঠ এবং আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মাঠে নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। বর্ণময় সাজে সজ্জিত হয়ে, নেচে-গেয়ে নেতাকর্মীরা জনসভাস্থলের দিকে আসতে থাকেন। তাদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা যশোর শহর।

সোমবার দুপুর আড়াইটার দিকে তারেক রহমান সমাবেশস্থলে পৌঁছান। এর আগে, বেলা ১১টার পর উপশহর কলেজের বিশাল মাঠ জনসমাগমে প্রায় পূর্ণ হয়ে ওঠে। বিশেষ করে নারীদের উপস্থিতি আজ চোখে পড়ার মতো। সবার কপালে পতাকা, মাথায় টুপি। এক এক গ্রুপ এক এক ধরনের সাজে সজ্জিত হয়ে সভাস্থলে আসেন।

সকাল থেকে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদলে সজ্জিত হয়ে ছোট ছোট শিশুদের মাঠজুড়ে ঘুরে বেড়াতে দেখা যায়। অনেকে পুরো শরীরে পাকা ধানের শীষ জড়িয়ে নিয়ে এসেছেন। কারো হাতে রয়েছে জাতীয় পতাকা। কেউ ধরে আছেন দলীয় পতাকা। মুখে সবার একটাই স্লোগান ‘তারেক জিয়া আসছে, যশোরবাসী হাসছে’, ‘তারেক জিয়া আসছে, বাংলাদেশ হাসছে’।

যশোরের আট উপজেলা ছাড়াও মাগুরা, ঝিনাইদহ ও নড়াইল জেলা থেকে বিএনপির নেতাকর্মীরা সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন।

বাঘারপাড়ার জহুরপুর থেকে আসা নুরনবী নামে এক বিএনপি কর্মী বলেন, দীর্ঘ ত্যাগ স্বীকার করে বিএনপির চেয়ারম্যান দেশে ফিরেছেন। কখনও তাকে সরাসরি না দেখলেও আজ তাকে সরাসরি দেখছি। আগামীর বাংলাদেশ গড়তে তিনি যশোর থেকে নানা পরিকল্পনা দেবেন। তার আগমনকে ঘিরে সমগ্র যশোর উৎসবের নগরীতে পরিণত হয়েছে।

মণিরামপুর থেকে আসা আজগর আলী বলেন, ফজরের নামাজ পড়েই জনসভায় এসেছি। সামনে থেকে তারেক রহমানকে দেখবো বলে। তার বক্তব্য শুনবো বলে। তিনি যেভাবে স্বৈরাচার আওয়ামী লীগের সময়ে যেভাবে নেতৃত্ব দিয়েছেন, আগামীতে প্রধানমন্ত্রী হয়ে দেশকে আরও ভালোভাবে নেতৃত্ব দেবেন।

অভয়নগর থেকে আসা বিএনপিকর্মী রিয়াজুল ইসলাম জানান, দীর্ঘদিন পর বিএনপি নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ দেখা দিয়েছে। প্রিয় নেতাকে দেখার জন্য এবং তার মুখ থেকে নির্বাচনী বার্তা ও আগামীর বাংলাদেশ বিনির্মাণের দিকনির্দেশনা শোনার জন্য তিনি সমাবেশে এসেছেন।

সোমবার ভোর থেকে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা সমাবেশস্থলে অবস্থান করছেন। ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে জেলা পুলিশ। তারা যশোর-মাগুরা, যশোর-ঝিনাইদহ, যশোর-খুলনা, যশোর-নড়াইল সড়কে অবস্থান করে দূর-দূরান্ত থেকে আসা বিএনপি নেতা কর্মীদের গাড়িবহর নির্দিষ্ট স্থানে রাখার দিকনির্দেশনা দিচ্ছেন। এর আগে ডগস্কোয়াড দিয়ে মাঠ রেকি করে গেছে র‌্যাবের একটি টিম।

এদিকে, যশোর উপশহর বিরামপুর প্রাইমারি স্কুল মাঠে তিন স্তরের নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ। এখানে তারেক রহমানের হেলিকপ্টার এসে অবতরণ করবে। সেখান থেকে তিনি লাল-সবুজ রঙের বিশেষ বাসে করে হাজির হবেন সমাবেশস্থলে।

মাদকাসক্ত ব্যক্তি ও মাদকে জড়িত পরিবারকে ফ্যামিলি কার্ডের বাইরে রাখার নির্দেশ এমপি বাচ্চুর

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৯:৩৫ অপরাহ্ণ
মাদকাসক্ত ব্যক্তি ও মাদকে জড়িত পরিবারকে ফ্যামিলি কার্ডের বাইরে রাখার নির্দেশ এমপি বাচ্চুর

গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু মাদকাসক্ত ব্যক্তি ও মাদকের সঙ্গে জড়িত পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতার বাইরে রাখার নির্দেশনা দিয়েছেন।

সোমবার সকাল ৯ টায় শ্রীপুর উপজেলার মাসিক আইনশৃঙ্খলা সভায় তিনি এ নির্দেশনা দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু।

এ সময় তিনি মাদকের বিভিন্ন কুফল তুলে ধরে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে মাদকাসক্তদের কোনো স্থান নেই। সমাজের সব স্তর থেকে মাদকাসক্তদের বয়কট করতে হবে। এ লক্ষ্যে প্রাথমিকভাবে মাদকাসক্ত ব্যক্তি ও মাদকের সঙ্গে জড়িত পরিবারগুলোকে ফ্যামিলি কার্ডের আওতার বাইরে রাখার নির্দেশনা দেওয়া হচ্ছে। তবে তারা যদি মাদক সেবন ও বিক্রি থেকে বিরত থেকে সমাজের মূল ধারায় ফিরে আসতে পারেন, তাহলে তাদের বিষয়টি পুনর্বিবেচনা করে ফ্যামিলি কার্ডের আওতায় আনার ব্যবস্থা করা হবে।

শ্রীপুর পৌর বিএনপির উদ্যোগে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৫:০৪ পূর্বাহ্ণ
শ্রীপুর পৌর বিএনপির উদ্যোগে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শ্রীপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শ্রীপুর পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ মার্চ (বৃহস্পতিবার) শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা ভবনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা.এস এম রফিকুল ইসলাম বাচ্চু।

প্রধান অতিথি অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বলেন, দলকে শক্তিশালী করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি আরো বলেন, গাজীপুর-৩ আসনের বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হয়েছে এবং ভবিষ্যতেও উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। পাশাপাশি দলের নেতাকর্মীদের জনগণের পাশে থেকে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা আলহাজ্ব এস. এম. রুহুল আমিন। অনুষ্ঠান পরিচালনা করেন, শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক কমিটির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী।

এ সময় আরও বক্তব্য রাখেন-পৌর বিএনপি আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আহসান কবির, পৌর বিএনপির সদস্য শরীফ আহমেদ সিদ্দিকী, আবুল হোসেন প্রদান এবং শ্রীপুর পৌর যুবদলের সদস্য সচিব আবু তাহের প্রদান। আরো উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিলন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দলীয় নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শ্রীপুরে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ২:১৪ অপরাহ্ণ
শ্রীপুরে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন

গাজীপুরের শ্রীপুরে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে শ্রীপুরের স্মৃতিসৌধ ‘৭১’-এ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এস এম রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

দিবসটির অন্যতম আকর্ষণ ছিল শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বর্ণাঢ্য কুচকাওয়াজ এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে শ্রীপুর উপজেলা পরিষদ মাঠে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। এসময় শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের মধ্যে নগদ অর্থ প্রদান করা হয়। এতে অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য অধ্যাপক এস এম রফিকুল ইসলাম।

দুপুরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সংসদ সদস্যের নেতৃত্বে একটি বিজয় র‌্যালি বের করা হয়। র‌্যালিতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।